প্রেজেন্টার” ফিচার কী?
“প্রেজেন্টার” হলো খ্রীষ্ট সঙ্গীত অ্যাপ-এর একটি আধুনিক ও বিশেষ ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপের গানবই গুলো কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট টিভি ও প্রজেক্টরের স্ক্রিনে সরাসরি প্রেজেন্ট করতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনটি রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে, যার মাধ্যমে আপনি স্ক্রিনে কী দেখানো হবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন সহজেই।
📢 প্রেজেন্টার ব্যবহার করার নির্দেশনা
1️⃣ ইন্টারনেট সংযোগ
আপনার মোবাইল (প্রেজেন্টার) এবং যেসব ডিভাইসে আপনি প্রেজেন্টেশন প্রদর্শন করতে চান (যেমন: কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট টিভি ইত্যাদি), সেগুলো অবশ্যই একই Wi-Fi ইন্টারনেট নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে।
2️⃣ START PRESENTER ক্লিক করা
খ্রীষ্ট সঙ্গীত অ্যাপে START PRESENTER বাটনে ক্লিক করলে একটি অ্যাক্সেস লিংক (যেমন: http://xxx.xxx.x.xxx:8080) দেখানো হবে। আপনি লিংকটি কপি বা শেয়ার করতে পারবেন।
3️⃣ প্রদর্শন ডিভাইসে লিংক খোলা
যেই ডিভাইসে আপনি গানবই গুলো প্রদর্শন করতে চান (যেমন: কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্ট টিভি ইত্যাদি), সেখানকার Chrome / Firefox / Edge ব্রাউজারে যান। অ্যাপ থেকে পাওয়া লিংকটি ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ বা পেস্ট করুন, তারপর Enter চাপুন।
4️⃣ অ্যাপ চালু রাখতে হবে
প্রেজেন্টার চালু থাকা অবস্থায় যদি আপনি অ্যাপটি বন্ধ করেন বা অন্য কোনো স্ক্রিনে চলে যান, তাহলে প্রেজেন্টার বন্ধ হয়ে যাবে এবং কাজ করবে না। তাই, প্রেজেন্টার চালু রাখার জন্য অ্যাপটি খোলা অবস্থায় রাখতে হবে।