লাইভ চ্যাট

আমাদের গল্প

আমার বাবা বৃহত্তর জনগোষ্ঠীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি যীশু খ্রিস্টকে মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেন এবং আমি শৈশব কাল থেকে আমার বাবার কাছে যীশু খ্রিস্টের সুসংবাদ শুনেছি।

পবিত্র বাইবেল বলে:
“কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।”
— যোহন ৩:১৬

আমি ব্যক্তিগতভাবে যীশুর কাছে আমার জীবন উৎসর্গ করেছি এবং তাঁকে আমার মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেছি। তিনি আমার সমস্ত পাপ ক্ষমা করেছেন, আমার প্রভু হয়েছেন এবং আমার জীবনের নিয়ন্ত্রণভার নিয়েছেন।

আমি এখন ঈশ্বরের একজন সন্তান হয়েছি, আর আমি এখন নতুন সৃষ্টি।

পবিত্র বাইবেল বলে:
“ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে।”
— ২ করিন্থীয় ৫:১৭

আমি তাঁকে অনুসরণ করে একটি নতুন জীবন শুরু করেছি।

আমাদের উদ্দেশ্য ও অ্যাপ নির্মাণের পেছনের কথা

আমাদের অতি প্রয়োজনীয় কিছু গান ও তথ্য, বিশেষ করে আমাদের খ্রীষ্টীয় উপাসনালয়ে গাওয়া গান আজও কাগজের পাতায় ও CD-তে বন্দী রয়েছে। যার প্রচার, প্রসার এবং যথাযথ সংরক্ষণের অভাবে অনেক মূল্যবান গান হারিয়ে যাচ্ছে।

বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট একটি অতি ব্যবহৃত ও সর্বজন স্বীকৃত আধুনিক মাধ্যম। আমি আমার সামান্য জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন প্রকাশিত ধর্মীয় অডিও, ভিডিও এবং গান বই থেকে কিছু নির্বাচিত গান এই অ্যাপের মাধ্যমে প্রচার করার চেষ্টা করছি।

এটি কোনো আর্থিক লাভের উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ও ঈশ্বরের গৌরবের জন্য পরিচালিত এক পরিচর্যা। আপনাদের ভালোবাসা ও উৎসাহে আমরা অনেক দূর এগিয়েছি — ভবিষ্যতেও আপনাদের পাশে চাই।

আমার লক্ষ্য হলো খ্রীষ্টীয় গানের শ্রুতিমধুর ও প্রাসঙ্গিক গানগুলো সবার কাছে সহজে পৌঁছে দেওয়া।

খ্রীষ্টীয় গান ও তার গুরুত্ব

খ্রীষ্ট ধর্মীয় গান একটি খ্রীষ্টীয় সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রীষ্টীয় বা ঈসায়ী জীবনের আত্মিক উন্নয়নে এ গানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যারা গান বা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। যাদের গান আমরা অ্যাপে সংযুক্ত করেছি, তাদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

যেসব গানের উৎস উল্লেখ করা হয়নি, সেগুলো মূলত ইন্টারনেট এবং বিভিন্ন প্রচলিত গান বই থেকে সংগ্রহ করা হয়েছে।

আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আধুনিক ইন্টারনেট ব্যবহারকারীদের আত্মিক ক্ষুধা মেটাতে এবং খ্রীষ্টীয় জীবনে শান্তি বয়ে আনতে পারে, তবে আমার শ্রম ও পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।

📚 বই কেনার পরামর্শ

আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি—যদি কোনো বইয়ের মুদ্রিত সংস্করণ বাজারে পাওয়া যায়, অনুগ্রহ করে মূল প্রকাশকের কাছ থেকে তা ক্রয় করুন। এতে করে লেখক ও প্রকাশকদের ন্যায্য সম্মানপারিশ্রমিক বজায় থাকে এবং তারা ভবিষ্যতেও এমন আশীর্বাদপূর্ণ কাজ চালিয়ে যেতে উৎসাহিত হন।

🕊️ আমাদের উদ্দেশ্য কখনোই কারও ক্ষতি করা নয়। বরং, আমরা লেখক ও প্রকাশকদের মহৎ প্রচেষ্টাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে চাই—যেন আরও মানুষ আশীর্বাদপ্রাপ্ত হন।

আপনার মতামত ও পরামর্শ দিন

এই গানগুলোর বিষয়ে যদি কোথাও কোনো ভুল থাকে বা আপনার কোনো পরামর্শ থাকে, তাহলে তা জানাতে অনুরোধ করছি।

আপনার মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের অ্যাপকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।

প্রভু আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন।



Disclaimer:
We do not hold copyrights for all of the lyrics published here. The intention of this app is to provide ease for the congregation to sing for our Lord by using technology as a medium of carrying paper books. If you have an issue with the content and want it to be removed, please get in touch.

— Ps Masud Rana

Software Developer

লাইভ চ্যাট