লাইভ চ্যাট
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

আমরা বিশ্বাস করি আমাদের অ্যাপ নিয়ে আপনার মনে নানা প্রশ্ন থাকতে পারে এবং আপনি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখানে এসেছেন। আপনাদের সহযোগিতার জন্য আমাদের কাছে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো।


অ্যাপে কি ফ্রি ট্রায়াল রয়েছে?
হ্যাঁ, আপনি অ্যাপটি প্রথমবার চালু করলে ৩ দিনের জন্য একটি ফ্রি ট্রায়াল পাবেন, যাতে অ্যাপটি কেমন তা দেখে নিতে পারেন।
ট্রায়াল শেষে কি অ্যাক্সেস বন্ধ হয়ে যায়?
হ্যাঁ, ৩ দিনের ফ্রি ট্রায়াল শেষ হলে আপনাকে আপনার পছন্দের প্যাকেজ (৬ মাস, ১ বছর, ৫ বছর বা লাইফটাইম) পেমেন্ট করে অ্যাক্সেস চালু করতে হবে।
ট্রায়ালের সময় কি পেমেন্ট করলে আবার যুক্ত হয়?
না, ট্রায়ালের সময় একবারই পাওয়া যায়। পেমেন্ট করলে আপনি আপনার নির্বাচিত প্যাকেজের মেয়াদ অনুযায়ী (যেমন: ৬ মাস, ১ বছর, ৫ বছর বা আজীবন) সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন।
কত টাকা পেমেন্ট করতে হবে এবং প্যাকেজগুলো কী কী?
আমাদের বিভিন্ন সাশ্রয়ী প্যাকেজ রয়েছে:
• ৬ মাস: ৳৪০
• ১ বছর (জনপ্রিয়): ৳১০০
• ৫ বছর (বেস্ট অফার): ৳৪০০
• লাইফটাইম (ওয়ান টাইম): ৳১৯০০
প্রথম ৩ দিন আপনি বিনা মূল্যে (ফ্রি ট্রায়াল) ব্যবহার করতে পারবেন। এরপর অ্যাপ চালু রাখতে হলে যেকোনো একটি প্যাকেজ পেমেন্ট করতে হবে।
কিভাবে পেমেন্ট করবো?
আপনি বিকাশ অথবা নগদ ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। Transaction ID সংরক্ষণ করে রাখুন।
পেমেন্ট করার পর কীভাবে অ্যাক্সেস পাবো?
Transaction ID দিয়ে অ্যাপে ভেরিফাই করলেই আপনার অ্যাক্সেস চালু হয়ে যাবে।
অ্যাক্সেস শেষ হয়ে গেলে কী করবো?
মেয়াদ শেষ হলে নতুন করে পেমেন্ট করে আবার অ্যাক্সেস নিতে পারবেন (লাইফটাইম প্যাকেজের ক্ষেত্রে মেয়াদ আজীবন)।
পেমেন্ট করলে কি অন্য ডিভাইসে ব্যবহার করতে পারবো?
না, প্রতিটি পেমেন্ট নির্দিষ্ট একটি ডিভাইসের জন্যই প্রযোজ্য।
পেমেন্ট করলে কি কোনো অতিরিক্ত চার্জ লাগে?
না, অ্যাপের পক্ষ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেই। তবে বিকাশ/নগদের ক্যাশআউট বা সেন্ড মানি চার্জ প্রযোজ্য হতে পারে।
পেমেন্টের পর অ্যাক্সেস না পেলে কী করবো?
Transaction ID ও মোবাইল নাম্বারসহ আমাদের WhatsApp বা Messenger-এ যোগাযোগ করুন।
অ্যাপ আনইনস্টল করলে কি প্রো অ্যাক্সেস থাকবে?
না, আনইনস্টল করলে আপনার ডিভাইসের তথ্য মুছে যায়। তবে পুনরায় ইনস্টল করে একই ডিভাইসে Transaction ID দিয়ে পুনরুদ্ধার করা যাবে।
আমি কি গান সেভ করতে পারবো?
অবশ্যই! আপনি যেকোনো গানকে প্রিয় গান হিসেবে সংরক্ষণ করতে পারবেন।
প্রিয় গান কীভাবে যোগ করবো?
গানের পাশে থাকা ❤️ চিহ্নে ক্লিক করে প্রিয় তালিকায় রাখতে পারবেন।
প্রিয় গানের তালিকা কোথায় পাবো?
মেনুতে থাকা 'প্রিয় গান' অপশন থেকে দেখতে পারবেন।
গানগুলো কিভাবে খুঁজবো?
সার্চ অপশন দিয়ে শিরোনাম, নম্বর বা বাংলা-ইংরেজি নম্বর দিয়ে খুব সহজেই খুঁজে পেতে পারেন।
গানের ফন্ট বড় বা ছোট করা যাবে?
হ্যাঁ, ফন্ট আইকন থেকে সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন।
আমি কি থিম পরিবর্তন করতে পারি?
হ্যাঁ, Dark বা Light থিম Settings থেকে নির্বাচন করতে পারবেন।
অ্যাপের কালো/সাদা থিম কিভাবে পরিবর্তন করবো?
সেটিংসে গিয়ে 'থিম' অপশন থেকে বেছে নিন।
অ্যাপে কাস্টম ফন্ট কিভাবে ব্যবহার করবো?
সেটিংস থেকে আপনার পছন্দের ফন্ট যেমন Serif বা অন্যান্য স্টাইল নির্বাচন করুন।
ফন্ট সাইজ কিভাবে পরিবর্তন করবো?
গানের ভিতরে ডান পাশে থাকা ফন্ট অ+/অ- আইকন থেকে পরিবর্তন করুন।
এই প্রো অ্যাপে আমি কী কী সুবিধা পাচ্ছি?
বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা, বাংলা-ইংরেজি-চাকমা-ত্রিপুরা-হিন্দি গীতসংকলন, ফন্ট/থিম সাপোর্ট, অফলাইন সুবিধা এবং সম্পূর্ণ আনলকড ফিচার।
এই প্রো অ্যাপটি কি অফলাইনে কাজ করে?
হ্যাঁ, অ্যাপটি একবার ডাউনলোড ও সাবস্ক্রাইব করার পর সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করা যায়।
“প্রেজেন্টার” ফিচার কী?
“প্রেজেন্টার” হলো একটি বিশেষ ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপ থেকে গান বা উপদেশ আপনার কম্পিউটার, স্মার্ট টিভি, বা প্রজেক্টরে প্রেজেন্ট করতে পারবেন — ঠিক যেন আপনি একটি রিমোট কন্ট্রোল ব্যবহার করছেন।
আমি কীভাবে প্রেজেন্টার ফিচার ব্যবহার করবো?
আপনার মোবাইল ও টিভি/কম্পিউটার/প্রজেক্টর একই Wi-Fi নেটওয়ার্কে থাকতে হবে। এরপর অ্যাপে “Presenter Mode” চালু করুন। তারপর আপনার টিভি বা ল্যাপটপে প্রদত্ত Web Address ওপেন করলেই হবে।
এই ফিচার দিয়ে কি হবে?
আপনি মোবাইলেই গান নির্বাচন করে বড় স্ক্রিনে (TV/প্রজেক্টর) প্রদর্শন করতে পারবেন। এটি উপাসনা বা ছোট গোষ্ঠী প্রার্থনায় খুব কার্যকর।
কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবো?
WhatsApp-এ আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
লাইভ চ্যাট