Frequently Asked Questions
আমরা বিশ্বাস করি আপনার মাথায় অনেক প্রশ্নের উদয় হয়েছে আমাদের অ্যাপে নিয়ে এবং আপনি ওই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য এইখানে এসেছেন। আপনার সহযোগিতার জন্য আমাদেরকে জিজ্ঞাসাকৃত প্রশ্নের উত্তর নিম্নে দেয়ার প্রচেষ্টা করেছি মাত্র।
অ্যাপে কি ফ্রি ট্রায়াল রয়েছে?
হ্যাঁ, আপনি অ্যাপটি প্রথমবার চালু করলে ৩ দিনের জন্য একটি ফ্রি ট্রায়াল পাবেন, যাতে অ্যাপটি কেমন তা দেখে নিতে পারেন।
ট্রায়াল শেষে কি অ্যাক্সেস বন্ধ হয়ে যায়?
হ্যা ৩ দিনের ফ্রি ট্রায়াল শেষ হলে আপনাকে পেমেন্ট করে অ্যাক্সেস চালু করতে হবে।
ট্রায়ালের সময় কি পেমেন্ট করলে আবার যুক্ত হয়?
না, ট্রায়ালের সময় একবারই পাওয়া যায়। পেমেন্ট করলে আপনি নতুন করে ১ বছরের জন্য সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন।
কত টাকা পেমেন্ট করতে হবে?
এই অ্যাপটি ব্যবহার করতে একবার মাত্র ১০০ টাকা পেমেন্ট করতে হবে, যা ১ বছরের জন্য প্রযোজ্য। প্রথম ৩ দিন আপনি বিনা মূল্যে (ফ্রি ট্রায়াল) ব্যবহার করতে পারবেন। এরপর অ্যাপ চালু রাখতে হলে পেমেন্ট করা বাধ্যতামূলক।
কিভাবে পেমেন্ট করবো?
আপনি বিকাশ অথবা নগদ ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। Transaction ID সংরক্ষণ করে রাখুন।
পেমেন্ট করার পর কীভাবে অ্যাক্সেস পাবো?
Transaction ID দিয়ে অ্যাপে ভেরিফাই করলেই আপনার অ্যাক্সেস চালু হয়ে যাবে।
অ্যাক্সেস শেষ হয়ে গেলে কী করবো?
মেয়াদ শেষ হলে নতুন করে পেমেন্ট করে আবার অ্যাক্সেস নিতে পারবেন।
পেমেন্ট করলে কি অন্য ডিভাইসে ব্যবহার করতে পারবো?
না, প্রতিটি পেমেন্ট নির্দিষ্ট একটি ডিভাইসের জন্যই প্রযোজ্য।
পেমেন্ট করলে কি কোনো অতিরিক্ত চার্জ লাগে?
না, অ্যাপের পক্ষ থেকে কোনো চার্জ নেই। তবে বিকাশ/নগদের চার্জ প্রযোজ্য হতে পারে।
পেমেন্টের পর অ্যাক্সেস না পেলে কী করবো?
Transaction ID ও মোবাইল নাম্বারসহ আমাদের WhatsApp বা Messenger-এ যোগাযোগ করুন।
অ্যাপ আনইনস্টল করলে কি প্রো অ্যাক্সেস থাকবে?
না, আনইনস্টল করলে আপনার ডিভাইসের তথ্য মুছে যায়। তবে পুনরায় ইনস্টল করে একই ডিভাইসে Transaction ID দিয়ে পুনরুদ্ধার করা যাবে।
আমি কি গান সেভ করতে পারবো?
অবশ্যই! আপনি যেকোনো গানকে প্রিয়া গানে সংরক্ষণ করতে পারবেন।
প্রিয় গান কীভাবে যোগ করবো?
গানের পাশে থাকা ❤️ চিহ্নে ক্লিক করে প্রিয় তালিকায় রাখতে পারবেন।
প্রিয় গানের তালিকা কোথায় পাবো?
মেনুতে থাকা 'প্রিয় গান' অপশন থেকে দেখতে পারবেন।
গানগুলো কিভাবে খুঁজবো?
সার্চ অপশন দিয়ে গানের নাম বা নাম্বার দিয়ে খুঁজে পেতে পারেন।
গানের ফন্ট বড় বা ছোট করা যাবে?
হ্যাঁ, ফন্ট আইকন থেকে সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন।
আমি কি থিম পরিবর্তন করতে পারি?
হ্যাঁ, Dark বা Light থিম Settings থেকে নির্বাচন করতে পারবেন।
অ্যাপের কালো/সাদা থিম কিভাবে পরিবর্তন করবো?
সেটিংসে গিয়ে 'থিম' অপশন থেকে বেছে নিন।
অ্যাপে কাস্টম ফন্ট কিভাবে ব্যবহার করবো?
সেটিংস থেকে আপনার পছন্দের ফন্ট যেমন Serif ইত্যাদি নির্বাচন করুন।
ফন্ট সাইজ কিভাবে পরিবর্তন করবো?
গানের ভিতরে ডান পাশে থাকা ফন্ট অ+/অ- আইকন থেকে পরিবর্তন করুন।
এই প্রো অ্যাপে আমি কী কী সুবিধা পাচ্ছি?
বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা, সকল গান আনলক, ফন্ট/থিম সাপোর্ট, অফলাইন সুবিধা এবং দ্রুত লোডিং।
এই প্রো অ্যাপটি কি অফলাইনে কাজ করে?
হ্যাঁ, অ্যাপটি একবার ডাউনলোড করলে অফলাইনে ব্যবহার করা যায়।
“প্রেজেন্টার” ফিচার কী?
“প্রেজেন্টার” হলো একটি বিশেষ ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপ থেকে গান বা উপদেশ আপনার কম্পিউটার, স্মার্ট টিভি, বা প্রজেক্টরে প্রেজেন্ট করতে পারবেন — ঠিক যেন আপনি একটি রিমোট কন্ট্রোল ব্যবহার করছেন।
আমি কীভাবে প্রেজেন্টার ফিচার ব্যবহার করবো?
আপনার মোবাইল ও টিভি/কম্পিউটার/প্রজেক্টর একই Wi-Fi নেটওয়ার্কে থাকতে হবে। এরপর অ্যাপে “Presenter Mode” চালু করুন। তারপর আপনার টিভি বা ল্যাপটপে প্রদত্ত Web Address ওপেন করলেই হবে।
এই ফিচার দিয়ে কি হবে?
আপনি মোবাইলেই গান নির্বাচন করে বড় স্ক্রিনে (TV/প্রজেক্টর) প্রদর্শন করতে পারবেন। এটি উপাসনা বা ছোট গোষ্ঠী প্রার্থনায় খুব কার্যকর।
কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবো?
WhatsApp-এ আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।